কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের তারিখ জানাল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র মাহে রমজান মাস শেষ প্রান্তে পৌঁছেছে এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে পড়ছে। বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) রাতে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারউদ্দিন ওমর এ ঘোষণা দিয়েছেন। খবর দ্য এইজ মালয়েশিয়া।

দেশটির ধর্মমন্ত্রী জানান, ১৪৪৬ হিজরি সনের প্রথম শাওয়াল ২০২৫ সালের ৩১ মার্চ পড়বে, যা ঈদের দিন হিসেবে উদযাপিত হবে।

তিনি আরও বলেন, শনিবার রাতেও ইন্দোনেশিয়াজুড়ে মুসলমানরা তারাবির নামাজ পড়বেন। আমরা আশা করছি, ইন্দোনেশিয়ার মুসলিমরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

প্রসঙ্গত, এই ঘোষণাটি আসে ইসবাত সম্মেলনের সমাপ্তির পর, যেখানে শাওয়াল মাসের তারিখ নির্ধারণের জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্দোনেশিয়া সরকারের মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল, জ্যোতির্বিজ্ঞানী এবং সরকারের প্রতিনিধি পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি, ইন্দোনেশিয়া দূতাবাসের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

এদিকে, ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত, যেখানে মুসলমানরা দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। এ বছর ইন্দোনেশিয়ার মুসলমানরা ১ মার্চ থেকে রমজান মাস শুরু করেছিলেন এবং তারা ২৯টি রোজা রাখার পর ঈদ উদযাপন করবে।

এই ঘোষণার মাধ্যমে দেশের সব অঞ্চলে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মন্ত্রী জানান, পবিত্র রমজান মাস শেষ হয়ে ঈদের আনন্দ ঘিরে দেশটিতে মুসলিমরা একসঙ্গে ঈদ উদযাপন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X