কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩২ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ
বাণিজ্যযুদ্ধ

চীন নাকি ট্রাম্প, কে কাকে বেশি চাপে রাখছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে পণ্য কিনেছে ৪৩ হাজার ৯০০ কোটি ডলারের, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ১৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য। তিনগুণের বেশি ঘাটতি মেটাতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

আলজাজিরা জানিয়েছে, এতে চীনা পণ্যের দাম প্রায় ২ দশমিক ৫ গুণ বেশি বাড়বে যুক্তরাষ্ট্রে। এতে মার্কিন বাজারে চীনের প্রতিযোগিতা হ্রাস করবে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। পাশাপাশি ট্রাম্পের পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্র চীনে সবচেয়ে বেশি খনিজ জ্বালানি, সয়াবিন, যন্ত্রপাতি ও উড়োজাহাজ রপ্তানি করে। অন্যদিকে চীন থেকে আমদানি করে ইলেকট্রনিক্স, চিপ, ল্যাপটপ, খেলনা, আসবাব ও প্লাস্টিক পণ্য।

এ পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। অনেক দেশ ও কোম্পানি নতুন করে ব্যবসায়িক কৌশল বদলাতে বাধ্য হচ্ছে।

ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি পণ্য কেনে ক্যালিফোর্নিয়া। ২০২৪ সালে ১২ হাজার ২৮০ কোটি ডলারের পণ্য কিনেছে অঙ্গরাজ্যটি। এর পরের অবস্থানে রয়েছে ইলিনয় ও টেক্সাস।

অপরদিকে চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কলোরাডো, আইওয়া, কানাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, উটাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১০

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১১

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১২

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৩

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৫

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৬

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৭

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৮

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৯

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

২০
X