কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

বদলে দেওয়া ইরাকি এক ‘নারীবাদীর’ গল্প

শাথার আল-রাওয়ি। ছবি : শাফাক নিউজ
শাথার আল-রাওয়ি। ছবি : শাফাক নিউজ

ইরাকের আল-আনবার অঞ্চল দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অবহেলার শিকার। কিন্তু সেখানেই শাথার আল-রাওয়ি নামে এক নারী শান্তভাবে গড়ে তুলছেন নতুন এক সমাজ। তিনি না কোনো স্লোগান দেন, না বড় কোনো মঞ্চে কথা বলেন। তার কাজ—গ্রাম, শহর আর সাধারণ মানুষের ভেতরেই।

অনেকে তাকে ‘নারীবাদী’ বলেন। কিন্তু তিনি নিজে এই পরিচয় ব্যবহার করতে চান না। তার মতে, এ শব্দটা অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে এবং তার সমাজের বাস্তবতার সঙ্গে ঠিক মানায় না। তিনি চান এমন ভাষা, যা নারীর মর্যাদা রক্ষা করে ও সমাজের ভেতর থেকে পরিবর্তন আনে।

শাথার নিজের এলাকায় মেয়েদের জন্য লাইব্রেরি বানিয়েছেন, গড়ে তুলেছেন ‘আল-আনবারিয়াহ’ নামের একটি নেটওয়ার্ক, যেখানে মেয়েরা নিজের মত প্রকাশ করতে পারে, শেখে ও কাজ করতে পারে। তিনি বলেন, ‘সংস্কৃতি শুধু বড়লোকদের জন্য নয়, এটা সবার জীবনের অংশ হওয়া উচিত।’

তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, কোনো বিদেশি সাহায্যও নেন না। আল-আনবার প্রাদেশিক পরিষদের সহায়তায় তার কাজগুলো এগোচ্ছে—যেখানে তাকে কাজের জায়গা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

শাথার লেখালেখিও করেন। তার সবচেয়ে আলোচিত বই ‘দ্য থার্ড ওয়াস মাই এক্সিকিউশন’ —যেখানে তিনি নিজের কিশোর বয়সে আইএস দখলের সময়কার অভিজ্ঞতা লিখেছেন। তার প্রকাশনা সংস্থা ‘দার আল-শাথার’ বাগদাদের বাইরের নারী লেখকদের সুযোগ দিচ্ছে নিজের গল্প বলার।

শাথারের বিশ্বাস, লেখা মানে শুধু বই নয়, সমাজ বদলানোর হাতিয়ার। তিনি বলেন, ‘সংস্কৃতি যেন জীবনের পাশে থাকে—শুধু সাজিয়ে রাখার জিনিস না হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X