কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মে মাসেই সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি মে মাসেই সমুদ্রে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় অন্তত ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারে মানবিক সংকট ও তহবিল সংকটে পড়া রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এই ঝুঁকি নিচ্ছেন।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর অনুমান করছে যে, ৯ ও ১০ মে ডুবে যাওয়া দুটি নৌকায় মোট ৫১৪ জন রোহিঙ্গা ছিলেন। তারা বাংলাদেশে কক্সবাজারের ক্যাম্প ও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিলেন। এদের মধ্যে মাত্র ৮৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাতিসংঘ বলছে, এই মৃত্যুর ঘটনা রোহিঙ্গাদের জন্য ২০২৫ সালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়।

ইউএনএইচসিআরের আঞ্চলিক পরিচালক হাই কিয়াং জুন বলেন, মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গারা আরও বেশি ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। নিরাপদ, সম্মানজনক জীবনের আশায় তারা এখন মরিয়া হয়ে পড়েছে।

জাতিসংঘ আশ্রয়দানকারী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাত্রা স্থিতিশীল করতে এবং মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুতদের সহায়তায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের জন্য ইউএনএইচসিআর রোহিঙ্গাদের জন্য ৩৮৩ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে। তবে এখন পর্যন্ত এর মাত্র ৩০ শতাংশ পাওয়া গেছে।

এদিকে, বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কারণে মানবিক খাতের তহবিল সংকুচিত হচ্ছে বলে জাতিসংঘ জানিয়েছে। মার্চ মাসে তহবিল সংকটে পড়ে ইউএনএইচসিআর ৩০ কোটি ডলারের কার্যক্রম স্থগিত করেছে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X