কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:৩০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে ঘটতে পারে মহাবিপর্যয় : বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

বিস্ফোরণের প্রতীকী ছবি।
বিস্ফোরণের প্রতীকী ছবি।

জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যিনি ‘নতুন বাবা ভাঙ্গা’ নামে পরিচিত। তার একটি ভবিষ্যদ্বাণী জাপানে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ৫ জুলাই জাপানে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে। এই সতর্কবার্তার প্রভাবে হংকং থেকে জাপানে ফ্লাইট বাতিলের হার বেড়েছে।

তাতসুকি ১৯৯৯ সালে প্রকাশিত তার মাঙ্গা সিরিজ ‘দ্য ফিউচার আই স’-এ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টি হবে। এর ফলে বিশাল ঢেউ তৈরি হবে, যা ২০১১ সালের তোহোকু ভূমিকম্পের সুনামির চেয়ে তিন গুণ বেশি উঁচু হতে পারে।

জুলাই আসতে আর বেশি দেরি নেই। এর মধ্যে এ ভবিষ্যদ্বাণী চাউর হওয়ায় হংকং এয়ারলাইন্স জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা ও কুমামোতো শহরে ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যদ্বাণী প্রকাশের পর থেকে যাত্রীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে হংকং থেকে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩ শতাংশ কমেছে। এমনকি এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং আগের বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছিল।

গ্রেটার বে এয়ারলাইন্সের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেন, আমাদের মাত্র ৪০ শতাংশ বুকিং হয়েছে। অথচ আমরা আশা করেছিলাম আসনের ৮০ শতাংশ পূর্ণ হবে।

এদিকে মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই এ ভবিষ্যদ্বাণীকে গুজব বলেছেন। তিনি বলেন, জাপানিরা দেশ ছেড়ে পালাচ্ছে না। দয়া করে এই গুজব উপেক্ষা করুন এবং জাপান ভ্রমণে আসুন।

উল্লেখ্য, রিও তাতসুকির অনেক ভবিষ্যদ্বাণী এরই মধ্যে ঘটেছে। যার মধ্যে রয়েছে-২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির পূর্বাভাস।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X