কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সংঘাতে ৫ যুদ্ধবিমান ভূপাতিত : দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি—কোন দেশ কতটি বিমান হারিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ট্রাম্প এদিন বলেন, ‘বাস্তবে বিমানগুলো আকাশ থেকে নামিয়ে ফেলা হচ্ছিল। আমার ধারণা, ৫টি জেট গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

উল্লেখ্য, এপ্রিল মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এক হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশকে সরাসরি সংঘাতে পথে ঠেলে দেয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, এই সংঘাত নিরসনে তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া যুদ্ধবিরতির আহ্বানই মূল ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। অন্যদিকে, পাকিস্তান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত রাষ্ট্র হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X