কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এক পাওয়ার-ব্যাংকের ব্যাটারিতে মাঝ আকাশে বিমানে সর্বনাশ

বিমান। ছবি : সংগৃহীত
বিমান। ছবি : সংগৃহীত

অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। এসময় ধোঁয়ার কারণে এক যাত্রীর শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করেন। সোমবারের এ ঘটনায় আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ নেয় কেবিন ক্রুরা। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। ভিএ১৫২৮ বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল।

ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সর্বদা যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়। জরুরি পরিষেবা টিমগুলোকে ধন্যবাদ জানিয়ে তারা বলে, বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ায় সব যাত্রী সুস্থ এবং অক্ষত রয়েছেন।

তবে কীভাবে বিমানে আগুন লাগল তা সেটি নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীদের লাগেজের ভেতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত।

আগুন লাগা ওই ব্যাগটি দ্রুতই সরিয়ে ফেলা হয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো-এটিএসবি এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি-সিএএসএ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যিই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে, তা হলে লিথিয়াম ব্যাটারির ব্যবহারসংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১০

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১১

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১২

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৬

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৭

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৮

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৯

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

২০
X