বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালেও গোলাগুলি ও ভারী অস্ত্রের ব্যবহারের খবর জানিয়েছে থাই সেনাবাহিনী। তারা জানায়, কম্বোডিয়া বিএম-২১ রকেটসহ ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে, এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে থাই বাহিনী।

গতকাল বৃহস্পতিবার সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে অন্তত ১১ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থাইল্যান্ড ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে, যার মধ্যে একটি কম্বোডিয়ার সামরিক অবস্থানে বোমা হামলা চালায়।

এই সশস্ত্র সংঘর্ষ দুই দেশের মধ্যে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। উভয় দেশই সীমান্তের বিতর্কিত অঞ্চলে সংঘর্ষ শুরুর জন্য একে অন্যকে দায়ী করেছে। প্রথমে হালকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে অন্তত ছয়টি স্থানে এবং ব্যবহার হয় ভারী গোলাবারুদ।

থাইল্যান্ড জানায়, বৃহস্পতিবারের হামলায় তাদের তিনটি প্রদেশে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ বছরের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৩১ জন। কম্বোডিয়ার হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, শান্তিপূর্ণ সমাধানে আমরা প্রস্তুত, তবে আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া জানানো আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পাকিস্তানকে পাঠানো এক চিঠিতে থাইল্যান্ডের বিরুদ্ধে ‘অভিযোগহীন ও পূর্বপরিকল্পিত সামরিক আগ্রাসনের’ অভিযোগ এনেছেন। একই সঙ্গে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেন। তিনি নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (২৫ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী থাই গ্রামগুলোর বাসিন্দারা বালুর বস্তা ও টায়ারে ঘেরা বাংকারে আশ্রয় নিয়েছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে স্কুল, বাজার ও সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।

সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X