কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৩ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ায় শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পাশাপাশি এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও।

জানা গেছে, বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মস্কোর সুদূর পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্প পরবর্তী তথ্য যাচাইয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আফটার শক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X