কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৪ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সে সঙ্গে উপত্যকাটিতে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। অনাহারে মৃত্যু হয়েছে দেড় শতাধিক মানুষের। খবর রয়টার্সের।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূলের নামে করা এ হামলায় নিহত হচ্ছে বেসামরিক নাগরিক। যার বেশিরভাগ নারী ও শিশু।

মঙ্গলবারও (২৯ জুলাই) উপত্যকাটিতে গাজাজুড়ে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ দিন বিকেল পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন করে হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন ১৯ জন।

ফলে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত হলেন। সে হিসাবে প্রতিদিন নিহত হয়েছেন ৯০ জনের বেশি। হামলা শুরুর পর থেকে আহত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৭০ ফিলিস্তিনি।

আর আগের দিন সোমবার ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, অনেক আহত-নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। এ ছাড়া ধ্বংসস্তূপেরও নিচেও অনেকে আটকা পড়ে আছেন। তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয়।

এদিকে কিছুটা স্বস্তির খবর হলো, গাজার ভয়াবহ মানবিক সংকট এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণায় বলা হয়েছে, তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান স্থগিত রাখছে এবং নতুন ত্রাণ করিডর চালু করেছে। তবে ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক নির্দেশনা মানছে না ইসরায়েল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X