কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের জনসংখ্যা ২০২৪ সালে রেকর্ড হারে হ্রাস পেয়েছে। দেশটি বহুদিন ধরে নিম্ন জন্মহারের সমস্যায় ভুগছে, আর গত বছর এ সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। দেশটির সরকারি পরিসংখ্যানে জানা গেছে, মোট ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন হ্রাস পেয়ে জাপানের নাগরিক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৬৫ লাখে, যা দশমিক ৭৫ শতাংশ হ্রাসের ইঙ্গিত দেয়।

টোকিও থেকে এএফপি জানায়, এটি ১৯৬৮ সাল থেকে জরিপ শুরুর পর জনসংখ্যা হ্রাসের সবচেয়ে বড় রেকর্ড। টানা ১৬ বছর ধরে জনসংখ্যা কমার প্রবণতা বজায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা জাপানের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক কাঠামোর ওপর গুরুতর প্রভাব ফেলছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বিষয়টিকে ‘নীরব জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন। তিনি জন্মহার বৃদ্ধির লক্ষ্যে পরিবারবান্ধব নীতিমালা যেমন নমনীয় কর্মঘণ্টা এবং বিনামূল্যে ডে কেয়ারের মতো ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে জনসংখ্যা হ্রাসের পাশাপাশি বিদেশি বাসিন্দার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৩ সাল থেকে রেকর্ড শুরুর পর বিদেশি নাগরিকের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যা ২০২৩ সালের তুলনায় ০.৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। এ ছাড়া দেশের মধ্যে ‘জাপানিজ ফার্স্ট’ স্লোগানে অভিবাসনবিরোধী নতুন রাজনৈতিক দলের উত্থান জনমনে উদ্বেগ তৈরি করেছে। তারা দাবি করছে, বিদেশিরা জাপানি নাগরিকদের চেয়ে বেশি কল্যাণ সুবিধা পাচ্ছে।

বর্তমানে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশে। অন্যদিকে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সামান্য হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র রাষ্ট্র মোনাকোর পর জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনগোষ্ঠী রয়েছে।

২০২৪ সালে জাপানে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল মাত্র ৬ লাখ ৮৬ হাজার ৬১, যা ২০২৩ সালের তুলনায় ৪১ হাজার কম। ১৮৯৯ সাল থেকে রেকর্ড শুরুর পর এই সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা জাপানের ভবিষ্যৎ জনমিতিক চিত্রের জন্য একটি অশনিসংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X