কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

মহাকাশে ৪১ কৃত্রিম উপগ্রহ পাঠাল চীন

মহাকাশে ৪১ কৃত্রিম উপগ্রহ পাঠাল চীন

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে রেকর্ড গড়েছে চীন; কক্ষপথে স্থাপনের জন্য একটি রকেটে পাঠানো হলো ৪১টি স্যাটালাইট। বৃহস্পতিবার ‘লং মার্চ ২ ডি’ নামে একটি রকেট ব্যবহার করে এসব উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়।

‘লং মার্চ’ সিরিজের রকেট এই প্রথম মহাকাশে গেল, এমটা নয়; এর আগে ৪৭৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এই সিরিজের রকেট দিয়ে।

এর আগে এতগুলো কৃত্রিম উপগ্রহ এক মিশনে পাঠানো হয়নি; এটা চীনের জন্য নতুন রেকর্ড। পৃথিবীর বাইরেও যে চীনের আধিপত্য বাড়ছে, মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠিয়ে সেই বার্তাই দিচ্ছে শি জিনপিং প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে চীনের শানজির প্রদেশের ‘তাইওয়া স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। নতুন করে পাঠানো এসব উপগ্রহের মধ্যে ৩৬টি জিলিন-১ সিরিজের বলে জানানো হয়। মূলত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে এসব কৃত্রিম উপগ্রহ।

এই উপগ্রহগুলোগুলোকে বলা হয়, রিমোট সেন্সিং স্যাটেলাইট। মূলত কোনো সুনির্দিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য এ উপগ্রহ ব্যবহার করা হয়। এই সিরিজের কৃত্রিম উপগ্রহগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

লং মার্চ ২ ডি’ রকেট টাইপের প্রধান ডিজাইনার লি জিয়ানকিয়াং চায়না ডেইলিকে বলেন, ‘সবশেষ মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রকৌশলীদের নিশ্চিত করা যে, স্যাটেলাইটগুলি রকেটের পেলোড ফেয়ারিংয়ের ভিতরে নিরাপদে সাজানো হয়েছে এবং বাইরের মহাকাশে প্রবেশ করার পরেই তাদের নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।’

চীন ২০১৫ সালে জিলিন-১ সিরিজের প্রথম উপগ্রহ পাঠিয়েছিল। সেই সময় এর ওজন ছিল ৪২০ কেজি। প্রযুক্তির উন্নয়নে এই সিরিজের কৃত্রিম উপগ্রহ আরও আধুনিক হয়েছে। এখন চীন বলছে, তাদের এই সিরিজের কৃত্রিম উপগ্রহের ওজন মাত্র ২২ কেজি।

চীনের মহাকাশ পরিকল্পনা শুধু মহাকাশ কেন্দ্র তৈরিতে সীমাবদ্ধ নেই। চীন পৃথিবী পৃষ্ঠের কাছ থেকে গ্রহাণুর বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ শুরু করতে চায়। চীনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে চাঁদে তারা নভোচারী পাঠাবে এবং মঙ্গল ও বৃহস্পতি গ্রহ থেকে নমুনা আনার জন্য তারা অনুসন্ধানী প্রোব মহাকাশ যান পাঠাবে।

মহাকাশ অভিযানের ইতিহাসে চীন বিশ্বের তৃতীয় দেশ যারা মহাকাশে নভোচারী পাঠিয়েছে এবং একই সঙ্গে মহাকাশে স্পেস স্টেশন বা মহাকাশ কেন্দ্র তৈরি করছে। এর আগে যে দুই দেশ এই দুটি উদ্যোগ নিয়েছিল তারা হল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১২

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৩

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৪

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৫

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৬

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৭

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৮

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৯

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

২০
X