কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত

রিমান্ডের পর কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬)। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে শুক্রবার (২২ আগস্ট) তাকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এদিন রাতে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত তার আগামী ২৬ আগস্ট পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রাজধানীর ম্যাগাজিন রিমান্ড কারাগারে নেওয়া হয়। তবে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় শনিবারই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন কারা বিভাগের মুখপাত্র জগৎ বীরাসিংহে।

অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থের প্রায় ১ কোটি ৬৬ লাখ শ্রীলঙ্কান রুপি অপচয়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় তাকে দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৮ ধারা এবং সরকারি সম্পত্তি আইনের ৫(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এসব ধারায় দোষী প্রমাণিত হলে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

ছয় ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা বলেন, প্রতিরক্ষা পক্ষ জামিনের উপযুক্ত কোনো কারণ দেখাতে ব্যর্থ হয়েছে।

গ্রেপ্তারের পর বিক্রমাসিংহেকে দেখতে যান রাজনৈতিক সহযোগী ও প্রতিদ্বন্দ্বীরা। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সাংবাদিকদের বলেন, “তিনি স্বাভাবিক ছিলেন এবং মানসিকভাবে ভালো আছেন। তিনি জানেন, রাজনীতিতে এমন ঘটনা ঘটতেই পারে।” অপরদিকে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমদাসাও জানান, তিনি বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সুস্থ আছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার অনুরোধে বাসা থেকে রান্না করা খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কৃতিত্বও তার নামে যুক্ত হয়। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্ত্রী প্রফেসর মাইথ্রীর যুক্তরাজ্যে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সরকারি অর্থে ভ্রমণের অভিযোগ থেকেই তার বিরুদ্ধে মামলার সূত্রপাত ঘটে।

সূত্র : দ্য হিন্দু

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X