মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

সাভারে খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার পৌরসভার কর্ণপাড়া খালসহ উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, দূষণ ও অপরিকল্পিত নির্মাণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে আসছিল। এতে বর্ষাকালে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট বাড়ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের উলাইল কর্ণপাড়া খাল এলাকায় সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। তার সঙ্গে ছিলেন সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরিদর্শন শেষে ইউএনও আবু বকর সরকার বলেন, খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি আমাদের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ দখল ও দূষণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ হারিয়ে যাচ্ছে। প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ—সবার সহযোগিতায় আমরা খালকে দখলমুক্ত করে প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনব। খাল আবারও সাধারণ মানুষের জীবন ও জীবিকার সহায়ক হবে।

তিনি আরও যোগ করেন, খাল দখলমুক্ত হলে শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত হবে না, বরং আশপাশের কৃষি, মাছ চাষ, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ টিকিয়ে রাখা সম্ভব হবে। আমরা চাই খালকে ঘিরে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে উঠুক।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউএনও আবু বকর সরকারের নেতৃত্বে সাভার উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করবে। তাদের দাবি, দখলদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সাভার আবারও সবুজ ও টেকসই পরিবেশ ফিরে পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X