স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

ভারতের স্পন্সর হতে যেসব শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন যুগে প্রবেশ করতে চলছে ভারতীয় ক্রিকেট। ড্রিম১১-এর চুক্তি বাতিল হওয়ার পর ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন লিড স্পন্সরশিপের জন্য কঠোর শর্তাবলি ঘোষণা করেছে। বোর্ডের লক্ষ্য স্পষ্ট, প্রধান স্পন্সরের ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত প্রতিষ্ঠান বা অনিরাপদ উদ্যোগকে সুযোগ দেওয়া হবে না।

বিসিসিআই জানিয়েছে, লিড স্পন্সরশিপের জন্য আবেদন করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগ্রহের প্রমাণপত্র ক্রয় করতে হবে ১২ সেপ্টেম্বরের মধ্যে। এরপর ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রমাণপত্র ক্রয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা (অপ্রত্যাহারযোগ্য) ।

বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন গেমিং, বাজি বা জুয়া সংক্রান্ত প্রতিষ্ঠান, মদ ও তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানি এই সুযোগে আবেদন করতে পারবে না। পাশাপাশি, আবেদনকারীর গত তিন বছরের গড় বার্ষিক টার্নওভার বা নেটওর্থ কমপক্ষে ৩০০ কোটি রুপি হতে হবে।

বিসিসিআই জানিয়েছে, আবেদনকারীদের ‘ফিট অ্যান্ড প্রপার পার্সন’ হতে হবে। এর মধ্যে রয়েছে—কোনো অপরাধমূলক রায় না থাকা, নৈতিক বা অর্থনৈতিক দুর্নীতির দায় না থাকা, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত অপরাধে যুক্ত না থাকা, ব্যাংক কর্তৃক উইলফুল ডিফল্টার তালিকাভুক্ত না থাকা এবং সুপরিচিতি ও সুনাম থাকা।

অবৈধ ও নিষিদ্ধ ব্র্যান্ড ক্যাটাগরি:

  • মদ ও তামাকজাত পণ্য
  • অনলাইন গেমিং, বাজি বা জুয়া
  • ক্রিপ্টোকারেন্সি এবং সম্পর্কিত ব্যবসা
  • জনগণের নৈতিকতাকে আঘাত করার সম্ভাব্য পণ্য

এরই মধ্যে বিদ্যমান স্পন্সরশিপের কারণে কিছু ক্যাটাগরি যেমন ব্যাংক, ইনস্যুরেন্স, স্পোর্টসওয়্যার, নন-অ্যালকোহলিক কোল্ড ড্রিঙ্কস, ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, সেফটি লক ইত্যাদি।

বোর্ড আরও জানিয়েছে, সারোগেট ব্র্যান্ডের মাধ্যমে বিড জমা দেওয়া যাবে না। এ ছাড়া, প্রক্রিয়াটি যে কোনো সময় বাতিল বা সংশোধন করার অধিকার বিসিসিআই সংরক্ষণ করছে।

এই শর্তাবলি নিশ্চিত করবে যে, ভারতীয় ক্রিকেটের প্রধান স্পন্সর হবে স্বচ্ছ, শক্তিশালী ও নৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তবে এ কারণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলের জার্সিতে নতুন স্পন্সর দেখা নাও যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X