কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
চীনে আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

অ্যাপলের শেয়ারে দরপতন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনা সরকারি কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমন খবরের পর টানা দ্বিতীয় দিনের মতো অ্যাপলের শেয়ারের দাম কমেছে। খবর বিবিসির।

শেয়ারবাজারে অ্যাপলের মূল্যায়ন গত দুদিনে ৬ শতাংশ বা প্রায় ২০০ বিলিয়ন ডলার কমেছে।

এই প্রযুক্তি জায়ান্টের তৃতীয় বৃহত্তম বাজার চীন। গত বছর মোট মুনাফার ১৮ শতাংশ দেশটি থেকে এসেছে। অ্যাপলের বৃহত্তম সরবরাহকারী ফক্সকন চীনেই তাদের বেশিরভাগ পণ্য উৎপাদন করে।

বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, বেইজিং কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মকর্তাদের অফিসে আইফোন আনার ক্ষেত্রে বা কাজে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরের দিন, ব্লুমবার্গ নিউজ জানায় যে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং সরকার-সমর্থিত সংস্থার কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আইফোন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন। অন্যান্য বিদেশি-ব্র্যান্ডের ডিভাইসগুলোতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইতোমধ্যে কিছু সংস্থায় আইফোন নিষিদ্ধ ছিল। তবে সূত্রমতে, নিষেধাজ্ঞার ব্যাপ্তি বাড়ানো হচ্ছে।

সেই নির্দেশগুলো কতটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এখনো স্পষ্ট হয়নি। তবে আইফোন ১৫ বাজারে আসার আগে এমন খবরে অ্যাপলের শেয়ারের দরপতন হচ্ছে। ১২ তারিখ আইফোনের সর্বশেষ সংস্করণ বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির জন্য কাজ করা কয়েকজন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তাদের সেপ্টেম্বরের মধ্যে অ্যাপল ডিভাইস বন্ধ করতে বলা হয়েছে।

চীন হল অ্যাপলের অন্যতম বড় বাজার এবং দেশটিতেই আইফোন তৈরি করা হয়, যদিও সম্প্রতি অ্যাপল ভারতে উৎপাদন বাড়িয়েছে।

প্রতিবেদনের প্রতিক্রিয়ায় চীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অ্যাপল তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধের জবাব দেয়নি।

সম্প্রতি প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা বেশ বেড়েছে। একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে একের পর এক পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়ে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X