কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। আইফোনের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের অন্যান্য বিদেশি কোম্পানির ডিভাইস ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে চীন সরকার।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এসব তথ্য সামনে নিয়ে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

চীন হলো বিশ্বের মধ্যে অ্যাপলের অন্যতম বড় বাজার। দেশটি থেকে তাদের মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগ আসে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, কাজের জন্য আইফোন ব্যবহার না করা বা সেগুলো অফিসে না আনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধীনস্তদের এসব আদেশ দিয়েছেন। তবে ঠিক কতটা বিস্তৃতভাবে এসব আদেশ দেওয়া হয়েছে তা জানাতে পারেনি ওয়াল স্ট্রিট জার্নাল।

আগামী সপ্তাহে অ্যাপলের একটি ইভেন্ট রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‍ওই অনুষ্ঠানে আইফোনের নতুন মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। তাদের এই অনুষ্ঠানের আগেই এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি সামনে এলো। এ ছাড়া এমন পদক্ষেপে চীন-মার্কিন উত্তেজনা বাড়লে দেশটিতে থাকা বিদেশি কোম্পানির মধ্যে উদ্বেগ সৃষ্টি হতে পারেও বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

তবে প্রতিবেদনে অ্যাপলের নাম বললেও অন্য কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে অ্যাপল ও চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা বেশ বেড়েছে। একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে একের পর এক পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়ে চলেছে।

মাইক্রোপ্রসেসর প্রযুক্তি শিল্পে চীনের আধিপত্য রুখতে চীনের কাছে সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর গত মাসে সেমিকন্ডাক্টর তৈরির প্রধান গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে চীন। ইলেকট্রনিক্স ও কম্পিউটার চিপসহ সামরিক সরঞ্জাম উৎপাদনে গ্যালিয়াম ও জার্মেনিয়াম ব্যবহৃত হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X