কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আবার চালু হলো নেপালের বিমানবন্দর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার কারণে দুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিআইএর সিভিল এভিয়েশন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকের পর বুধবার থেকে কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গত ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট আজ থেকে চালু করা যাবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বন্ধের পেছনে কারণ ছিল ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতা। জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নিলে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। বিশেষ করে গোঠাটার এলাকায় সংঘটিত কয়েকটি ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

বন্ধকালীন সময়ে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নেপালি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল।

দ্য হিমালয়ান টাইমসের এক খবরে বলা হয়, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হওয়ার পর নেপালের বুদ্ধ এয়ার ঘোষণা করেছে, তারা আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে তাদের নিয়মিত ফ্লাইট পরিষেবা আবার চালু করবে।

এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, যাত্রীরা এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অন্যান্য অনলাইন পোর্টাল এবং ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

নিরাপত্তা কমিটির এক বৈঠকে কঠোর নিরাপত্তাব্যবস্থার অধীনে বিমানবন্দর পরিচালনার ছাড়পত্র মেলার পর আজ বুধবার সন্ধ্যায় বিমানবন্দর আবার চালু হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১২

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৩

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৪

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৫

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৭

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৮

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

২০
X