রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৩

দুর্ঘটনার শিকার ট্রাকটিতে আগুন ধরার চিত্র। ছবি: সংগৃহীত
দুর্ঘটনার শিকার ট্রাকটিতে আগুন ধরার চিত্র। ছবি: সংগৃহীত

মাতাল অবস্থায় ট্রাক চালিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিমানবন্দর রোডের শিকশাক নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক জনসমাগমের মধ্যে ঢুকে পড়ে। এতে অনেক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে এবং অন্তত আরও ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর এনডিটিভি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ মানুষের ছিন্নভিন্ন লাশ রাস্তায় পড়েছিল এবং বাতাসে চিৎকারের শব্দ শোনা যায়। কর্তৃপক্ষের ধারণা, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি

পুলিশের ডেপুটি কমিশনার কৃষ্ণা লালচন্দানি বলেন, ট্রাকচালক ব্যাপক মাতাল অবস্থায় ছিল। সে প্রথমে দুই বাইকারকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় অনেক মারাত্মক আহত হয়েছেন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি নিচে আটকে থাকা বাইকের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এদিকে এ ঘটনায় ইন্দোর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুটি মরদেহ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ইন্দোরে ট্রাক দুর্ঘটনা আমাদের জন্য অনেক মর্মান্তিক। কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ তদন্তে অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X