সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় টাইফয়েড টিকা দেওয়া হবে ৫ লাখ ৭ হাজার শিশুকে

সাতক্ষীরায় পরামর্শমূলক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পরামর্শমূলক কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

আগামী ১২ অক্টোবর থেকে সাতক্ষীরায় শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করা জরুরি। টিকা নিয়ে গুজব প্রতিরোধ করতে হবে এবং তালিকাভুক্ত প্রতিটি শিশুকে ক্যাম্পে নিয়ে আসতে হবে। সাংবাদিকরা এই বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আদম আলী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

এ ছাড়া ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও করণীয় তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।

বক্তারা জানান, ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার থাকলেও এ ধরনের টিকা শিশুকে টিবি, ডিফথেরিয়া, হাম, রুবেলা, পোলিও, হুপিংকাশি ও হেপাটাইটিস বির মতো রোগ থেকে সুরক্ষা দিতে কার্যকর। তাই অপপ্রচার প্রতিহত করে এই ক্যাম্পেইনকে সফল করা সবার দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১০

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১১

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৩

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৪

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৫

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৬

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৭

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৮

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৯

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

২০
X