কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার গভীরে হামলা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখলেও এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেসব ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। যাচাইকৃত ফুটেজে রাশিয়ার গভীরে তেল শোধনাগারের উপরে ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সকালে আমরা রাশিয়ার বাশকোর্তোস্তানের সালাভাত শহরে একটি তেল শোধনাগারে আগুন লাগার নতুন ফুটেজ পর্যালোচনা করছি। মস্কো থেকে প্রায় ১,২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণ-পূর্বে ঘটনাস্থল।

একটি ক্লিপে আমরা দূরে কালো ধোঁয়ার বিশাল ঘন মেঘ দেখতে পাচ্ছি। ফুটেজে আশপাশের ভবনগুলো দেখে আমরা ঘটনাস্থল খুঁজে বের করি। অবস্থান নিশ্চিত হতে গুগল, ইয়ানডেক্স এবং জনসাধারণের জন্য উপলব্ধ স্যাটেলাইট ম্যাপিং কাজে লাগানো হয়।

বিবিসি আরও বলেছে, আরেকটি ক্লিপে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফুটেজটি উলিৎসা পারভোমাইস্কায়া স্ট্রিটের একটি প্রধান গোলচত্বরের কাছে একটি ভবন থেকে তোলা হয়েছে। আমরা যে ফুটেজটি দেখছি তা পুরোনো নয় তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কয়েকটি স্ক্রিনগ্র্যাবের রিভার্স ইমেজ অনুসন্ধান করেছি।

এদিকে বাশকোর্তোস্তানের আঞ্চলিক গভর্নর রাদি খাবিরভ আজ সকালে টেলিগ্রামে পোস্ট করেছেন। তিনি জানান, গ্যাজপ্রম নেফতেখিম শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত করেছে।

শোধনাগারটিতে এটিই প্রথমবার হামলা নয়। এই স্থানটিকে আগেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময় আগে গত ১৮ সেপ্টেম্বর দুটি ড্রোনের আঘাতে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তবে তখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X