কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষর

যুদ্ধবিরতি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে এ যুদ্ধবিরতি স্বাক্ষর করে দুপক্ষ।

রোববার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসিয়ান সম্মেলনের ফাঁকে এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত।

ট্রাম্প বলেন, আমরা এমন কিছু করেছি যা অনেকেই অসম্ভব বলে ভেবেছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এ যুদ্ধবিরতি স্বাক্ষরকে ‘টেকসই শান্তির ভিত্তি স্থাপনকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত বলেন, এটি ‘এক ঐতিহাসিক দিন।’

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে থাইল্যান্ড ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে ভারী অস্ত্র ও স্থলমাইন অপসারণ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার সেনারা সেখানে মোতায়েন থাকবে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯০৭ সালের ফরাসি উপনিবেশিক যুগের সীমারেখা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি লাওস সীমান্তবর্তী অঞ্চল ও প্রাচীন আংকর সাম্রাজ্যের কয়েকটি মন্দির এলাকাকে ঘিরে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছিল।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে আলাদা বাণিজ্য চুক্তিও করেন। এসব চুক্তির আওতায় তিন দেশ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যে শুল্ক প্রতিবন্ধকতা কমাতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৯ শতাংশ শুল্ক অপরিবর্তিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X