কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২১

ভূমিধসে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত
ভূমিধসে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধস হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। দেশটির মধ্য জাভা প্রদেশের সিলাকাপ জেলার মাজেনাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ নভেম্বর) বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস সিবেউনিং, সিবাদুয়ুত এবং তারাকান গ্রামের বাড়িঘরগুলোর ওপর আঘাত হানে।

তিনি বলেন, শুক্রবার রাত ৩টা পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩ জনকে উদ্ধার করেছেন। তাদের মধ্যে তিনজনের হালকা আঘাত রয়েছে। ভূমিধসে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুহারি জানান, এলাকার অস্থিতিশীল ভূমির কারণে উদ্ধারকাজ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবু সিলাকাপ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাএবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ দ্রুত করার চেষ্টা করছে।

সংস্থাটি স্থানীয় মানুষ এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। কেননা শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাজেনাং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস করা রয়েছে। এর ফলে দ্বিতীয় দফা ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X