কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইসরায়েলে হামলার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবতাবাঈকে গত সপ্তাহে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন। এ হত্যার পর সংগঠনটির ‘প্রতিশোধের অধিকার’ আছে বলে জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম। এক ভাষণে তিনি আবারও ইসরায়েলে হামলার হুমকি দেন।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে কাসেম বলেন, তাবতাবাঈকে হত্যা নির্লজ্জ আগ্রাসন এবং নৃশংস অপরাধ। তিনি আরও বলেন, আমাদের জবাব দেওয়ার অধিকার আছে। কখন কীভাবে দেব—সেটা আমরাই ঠিক করব। খবর আলজাজিরার।

সম্ভাব্য যুদ্ধ নিয়ে কাসেম বলেন, আপনি কি ভবিষ্যতে যুদ্ধ আশা করছেন? যুদ্ধের সম্ভাবনা আছে, আবার না-ও থাকতে পারে।

তিনি স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন, লেবাননকে ইসরায়েলি হুমকি মোকাবিলায় নিজের সেনাবাহিনী ও জনগণের ওপর ভিত্তি করে প্রস্তুতি নিতে হবে। প্রচ্ছন্নভাবে ফের হামলার সিদ্ধান্ত বিবেচনার ইঙ্গিত দেন।

হিজবুল্লাহ নেতা আরও আশা প্রকাশ করেন, পোপ লিও’র আসন্ন লেবানন সফর এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন থামাতে ভূমিকা রাখতে পারে।

নাইম কাসেম দাবি করেন, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি হিজবুল্লাহ পুরোপুরি মেনে চলছে; কিন্তু ইসরায়েল এখনো লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা বন্ধ করতে হবে বলে তিনি আহ্বান জানান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে হামলা চালায়। পাল্টাপাল্টি সেই বিচ্ছিন্ন হামলা একপর্যায়ে লেবাননে চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়। তখন হিজবুল্লাহ কোনো প্রতিরোধই গড়তে পারেনি। অনেকটা একতরফা হামলায় বেসামরিক লেবাননিদের লাশের মিছিল দীর্ঘ হয়। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলে প্রায় লেবাননে হামলা চালিয়ে আসছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X