কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) প্রদেশটির রাজধানীতে ৬ দশমিক ৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খবর জিও নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার হেরাতে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তবে আজকের ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায় না।

এর আগে গত ৭ অক্টোবর হেরাতের একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরপরই আরও আটটি শক্তিশালী আফটারশকের ঘটনা ঘটে। এসব ঘটনায় হেরাতের গ্রামীণ এলাকায় অনেক বাড়িঘর ধসে যায়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের ৯০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

জাতিসংঘ বলছে, গত ৭ অক্টোবরের ভূমিকম্পে জিন্দা জান জেলার অন্তত ছয়টি গ্রাম সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে গেছে। এই ভূমিকম্পে ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X