কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী

পুরোনো ছবি
পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপেক সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশে ফেরার পরের দিন রোববার তাইওয়ান ঘিরে চীনের সামরিক বাহিনী সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইপে। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্বশাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও এ বিষয়ে ‘কৌশলগত অস্পষ্টতার’ নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাইওয়ানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে থাকে ওয়াশিংটন।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার এপেক সম্মেলনের অবসরে বাইডেনের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি।

বৈঠকে শি বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা। চীনের সঙ্গে দ্বীপ অঞ্চলটির শান্তিপূর্ণ পুনর্মিলন তাদের সমর্থন করতে হবে। এই পুনর্মিলন চীন বাস্তবায়ন করবে। এটা কোনোভাবেই থামানো যাবে না।

শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল। তবে আজ রোববার সেটা আবার পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে তাইপে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার সকাল থেকে ৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এ সময় এসব যুদ্ধবিমানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজ যুদ্ধ প্রস্তুতি বিষয়ক টহল দেয়।

এ প্রতিবেদনের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১০

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১১

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১২

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৩

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৪

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৫

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৬

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৭

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৮

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৯

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

২০
X