কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আতঙ্কের নাম ‘নতুন নিউমোনিয়া’ !

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চীনকে চিহ্নিত করা হয়। দেশটি থেকে এখনো এ ভাইরাসের প্রভাব সম্পূর্ণ চলে যায়নি। তবে এর ভেতরই চীনে নতুন এক ধরনের নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা গেছে।

হিন্দুস্তান টাইম জানায়, নিউমোনিয়ার প্রভাবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। চীনের রাষ্ট্রচালিত গণমাধ্যম চায়না ন্যাশনাল রেডিও জানায়, বেইজিং শিশু হাসপাতালে প্রতিদিন প্রায় ৭ হাজার রোগী আসছে । এ ভাইরাসে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। রোগীদের ফুসফুসে প্রদাহ তীব্র জ্বর থাকলেও এখনো কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে না।

তবে আশার খবর হলো- আপাতত চীনের ‘নতুন নিউমোনিয়া’ ছড়িয়ে পড়ার লক্ষ্মণ নেই। তবে কর্তৃপক্ষ বিষয়টির ওপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।

আসার খবর হলো, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চীনের নতুন নিউমোনিয়া ছড়িয়ে পড়ার লক্ষণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি দেখা গেছে। তবে এখনো কোনো প্রত্যাশিত প্যাথোজেন ছড়িয়ে পড়ার আশঙ্কা শনাক্ত করা যায়নি।

রিপোর্ট অনুযায়ী, উত্তর চীনে এই রহস্যজনক নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এতে আক্রান্ত শিশুরা শ্বাসকষ্টে ভোগে। নিউমোনিয়ার প্রকোপে অনেক স্কুল বন্ধ হয়েছে বলেও জানা যায়। তাইওয়ানের একটি গণমাধ্যম দাবি করেছে, বেইজিং এবং লিয়াংনিঙ’র হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে। নতুন এ নিউমোনিয়ার বিষয়ে চীনের কাছে জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই রোগটি যেন ছড়িয়ে না পড়ে সেজন্য চীনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি।

সম্প্রতি ১২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে চীনের ন্যাশনাল হেলথ কমিশন প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলে। এ সময় ক্রমবর্ধমান শ্বাসকষ্টজনিত সমস্যায় দুশ্চিন্তা প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১১

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৩

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৪

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৫

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৬

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৮

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৯

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

২০
X