কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। শনিবার (২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ১০টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকেম্পর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছে, এটির তীব্রতা ছিলে ৬ দশমিক ৯। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে এক মিটার (তিন দশমিক ২ ফুট) সুনামির আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১২

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৩

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৪

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৫

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৭

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৮

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৯

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

২০
X