শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে। রোববার দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গতকাল শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ১০টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনার পরপর দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং আরও ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছে, এটির তীব্রতা ছিলে ৬ দশমিক ৯।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে এক মিটার (তিন দশমিক ২ ফুট) সুনামির আশঙ্কা রয়েছে।

ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার পরপর জাপানের আবহাওয়া সংস্থা জানায়, তাদের দেশে রোববার এক মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এরপরই জাপানে এই সুনামির ঘটনা ঘটল। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X