কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতারাতি বয়স কমলো দক্ষিণ কোরিয়ানদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাধারণ জনগণের বয়স গণনায় নতুন পদ্ধতিতে গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়া। এ পরিবর্তনের ফলে দেশটির ৫ কোটি ১০ লাখ মানুষের বয়স এক রাতের মধ্যে এক অথবা দুই বছর পর্যন্ত কমে গেছে।

বয়স গণনার ক্ষেত্রে পুরো বিশ্বে একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু কোরিয়ানরা নিজস্ব পদ্ধতি ব্যবহার করত। তবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে এখন বৈশ্বিক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

পুরো বিশ্বে বয়স নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়, যখন একটি শিশুর জন্ম হয়; জন্মের দিন থেকে পরবর্তী বছরের এই একই দিন পূর্ণ হলে— এক বছর হিসেবে ধরা হয়। কিন্তু কোরিয়ান পদ্ধতিতে, জন্মের পরপরই ওই শিশুকে এক বছর বয়সী শিশু হিসেবে ধরা হয়। আর প্রতি বছরের ১ জানুয়ারি ওই বছরের সঙ্গে নতুন করে এক বছর যুক্ত হয়।

এ ছাড়া বয়স নির্ণয়ের ক্ষেত্রে ‘ক্যালেন্ডার পদ্ধতিও ব্যবহার করে দেশটি। এই পদ্ধতিতে, যখন একটি শিশুর জন্ম হয়—সেদিনকে আন্তর্জাতিক পদ্ধতির মতোই শূন্য দিন হিসেবে ধরা হয়। কিন্তু যখন শিশুর জন্মের পর প্রথম ১ জানুয়ারি আসে, সেদিন তার বয়সের সঙ্গে ১ বছর যুক্ত করা হয়।

কোরিয়ান বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আজ বুধবার (২৮ জুন) থেকেই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে। এখন থেকে বিচারিক এবং প্রশাসনিক সবক্ষেত্রে কোরিয়ানদের বয়স আন্তর্জাতিক পদ্ধতিতে ধরা হবে।

গত বছরের ডিসেম্বরে দেশটির পার্লামেন্টে বয়স নির্ণয় পদ্ধতি আইনে পরিবর্তন আনা হয়।

বয়স নির্ণয়ের এই পদ্ধতির কারণে খোদ কোরিয়ানদের মধ্যেই বিভ্রান্তি কাজ করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যকর করা নতুন পদ্ধতি এসব বিভ্রান্তি দূর করবে।

দেশটিতে স্কুল, সামরিক বাহিনীতে যোগ দেওয়া ও মদ পানের যে বৈধ বয়স রয়েছে, সেটি নির্ণয় করা হয় ‘ইয়ার এজ’ পদ্ধতিতে। এসব ক্ষেত্রে ‘ইয়ার এজ’ পদ্ধতিই বহাল থাকবে।

উদাহরণ হিসেবে বলা হয়, যারা ২০০৪ সালে জন্ম নিয়েছিল—হোক সেটি বছরের প্রথম মাস জানুয়ারি অথবা শেষ মাস ডিসেম্বর, তারা ২০২৩ সালের জানুয়ারিতেই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত হবেন। কারণ ‘ইয়ার এজ’ পদ্ধতিতে তাদের সবার বয়সই ১৯ বছর হয়ে যাবে।

বার্তাসংস্থা রয়টার্সকে চোই হাইয়ুন-ঝি নামের এক তরুণী বলেন, ‘কোরিয়ান পদ্ধতিতে আমার বয়স ২০২৪ সালে ৩০ বছর হতো। কিন্তু এখন ৩০ বছরে পা দিতে আমার আরও সময় লাগবে, বিষয়টি পছন্দ হয়েছে।’

রাজধানী সিউলের একটি অফিসে কাজ করা এ তরুণীর বয়স আন্তর্জাতিক পদ্ধতিতে এখন ২৭ বছরে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X