কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কমবয়সী প্রেমিকের কাছে বয়স লুকাতে জাল পাসপোর্ট বানালেন প্রেমিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেইজিং বিমানবন্দরে চীনের এক নারী জাল পাসপোর্ট ব্যবহার করার জন্য ধরা পড়েছেন। বয়সে ১৭ বছরের ছোট প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকানোর জন্য তিনি এমন কাজ করেছেন বলে জানা গেছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এক প্রতিবেদনে জানায়, ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের পরিদর্শনের জন্য তার পাসপোর্ট দিয়েছিলেন। এসময় এক কর্মকর্তা তার পাসপোর্টের তথ্য পরীক্ষা করে কিছু ‘অস্বাভাবিকতা লক্ষ্য করেন। কর্তৃপক্ষ জানায়, ওই নারী ১৯৮২ সালে জন্মগ্রহণ করেছিলেন।

কর্মকর্তারা ওই নারীকে নথিপত্র দেখাতে বললে তিনি হতাশ ও নার্ভাস হয়ে পড়েন। তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি প্রেমিককে চেকপয়েন্ট দিয়ে এগিয়ে যাওয়ার জন্য একান্তে অনুরোধ বলেছিল।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, একসময় জানা যায়, ওই নারীর দুটি চাইনিজ পাসপোর্ট রয়েছে। একটিতে দেওয়া আছে তার আসল বয়স ৪১, অন্যটিতে তার বয়স ২৭। তিনি বিমানবন্দর কর্মকর্তাদের জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকাতে চান বলেই এমনটা করেছেন। কারণ তার আশঙ্কা, এটি তাদের সম্পর্ককে প্রভাবিত করবে।

যখন এ দম্পতি জাপানে যাওয়ার পরিকল্পনা করেন, তখন তিনি একটি জাল পাসপোর্ট পেতে ৯শ ডলার খরচ করেছিলেন। সেখানে তার জন্মের বছর ১৯৯৬ উল্লেখ করা হয়।

অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে তিনি হতাশার সাথে চিৎকার করে বলেন, ‘আমি কেবল আমার বয়স পরিবর্তন করেছি।’

তাকে অবশেষে ৩ হাজার ইউয়ান জরিমানা করা হয় এবং তার জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটি চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে, যারা ওয়েইবো এবং অন্যান্য প্ল্যাটফর্মে হাস্যকর মন্তব্য পোস্ট করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট একজন সামাজিক যোগাযোগমাধ্যমকারীকে উদ্ধৃত করে লিখেছে, ‘তিনি ১৯৮২ থেকে তার জন্মের বছর পরিবর্তন করে ১৯৯৬ করেছেন, এটি একটি উল্লেখযোগ্য বয়সের ব্যবধান। তার প্রেমিক কি আগে লক্ষ্য করেনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X