কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
চীনে ভয়াবহ ভূমিকম্প

নিহত বেড়ে ১১৮, হিমশীতল আবহাওয়ায় চলছে উদ্ধারকাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক শ মানুষ। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। আর চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর সোমবার রাতেই পাশের প্রদেশ জিনজিয়াংয়ে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। জোড়া ভূমিকম্পের পর আরও আফটার শক হতে পারে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ।

অন্যদিকে ভূমিকম্পের পরপরই উদ্ধারকাজ শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। উত্তর চীনে শৈত্যপ্রবাহ বিরাজ করায় হিমশীতল আবহাওয়ায় আটকা পড়াদের সন্ধানে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালে রোগীদের ঢল। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে অনুসন্ধান কাজ করছেন। ভবনের এখানে-সেখানে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। কোথাও কোথাও আংশিক ভেঙে পড়েছে।

গানসু হাউটিয়ান ইমার্জেন্সি রেসকিউ কর্পসের ক্যাপ্টেন শি ওয়ানজিন বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েক মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনার সময় খুব কম।

তিনি বলেন, এই ভূমিকম্পে উদ্ধারকাজের জন্য গোল্ডেন পিরিয়ড খুব হবে। মূলত ভূমিকম্পের মাত্রা ও নিম্ন তাপমাত্রার কারণে সময় কম পাওয়া যাবে। দেশের অধিকাংশ সড়ক বরফে ঢাকা পড়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এই তাপমাত্রায় উদ্ধারকাজ চলছে।

সোমবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গানসু প্রদেশের জিশিশান। সেখানে এখন মঙ্গলবার সকাল। এই অঞ্চলে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ধারকাজ করছেন দমকলকর্মী, সেনা ও পুলিশ সদস্যরা।

বেশ কয়েকটি টেকটোনিক প্লেটে অবস্থিত চীন ভূমিকম্প প্রবণ একটি দেশ। গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ১৯২০ সালে গানসু প্রদেশে ২০ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X