কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার পরবর্তী নেতার বিষয়ে যা জানাল গোয়েন্দারা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার ছোট মেয়ে কিম জু আয়ে। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার ছোট মেয়ে কিম জু আয়ে। ছবি : সংগৃহীত

বছরজুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর যুদ্ধের হুমকির কারণে বিশ্বব্যাপী সুপরিচিত উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। ২০১১ সালের ডিসেম্বরে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ায় ক্ষমতা গ্রহণ করেছিলেন বয়সে ২০ বছর বয়সী উন। এখন থেকেই পরবর্তী উত্তরসূরি নিশ্চিত করতে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। কিম জং উনের পর কে হতে যাচ্ছেন সেখানকার রাষ্ট্র প্রধান? সম্প্রতি তার পরিচয় তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা।

সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসয়ের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ছোট মেয়ে কিম জু আয়েকে তার উত্তরসূরি করতে পারেন। তবে কী হবে না হবে, তা এখনো পিয়ং ইয়ংয়ের উত্তরসূরিসংক্রান্ত পরিকল্পনার ওপর নির্ভর করছে বলে চূড়ান্ত মন্তব্য করে গোয়েন্দা সংস্থাটি।

২০২২ সালের শেষের দিকে প্রথম জু আয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জু আয়েকে তার বাবা সঙ্গে দেখা গেছে। গত নভেম্বরে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের সময়ও তাকে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানায়, জনসম্মুখে কিম জু আয়ের উপস্থিতির পর তার প্রতি সম্মানের মাত্রা এবং সরকারি তৎপরতা বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, তার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তর কোরিয়াবিষয়ক পর্যবেক্ষকেরা বলেছেন, ২০২২ সালের নভেম্বরে প্রথম জনসমক্ষে আসার পর থেকে জু আয়েকে সম্মানীয় হিসেবে সম্বোধন করা হচ্ছে। এর আগে তাকে স্নেহভাজন হিসেবে উল্লেখ করা হতো।

ধারণা করা হয়, কিম জু আয়ে কিম জং–উন ও কিম রি সোলজু দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির আরও দুটি সন্তান রয়েছে। তবে জু–আয়ে কিম জং–উনের সবচেয়ে পছন্দের সন্তান হিসেবেও মনে করেন কেউ কেউ। যদিও জু আয়ের বয়স অনেক কম তবে মাত্র আট বছর বয়স থেকেই কিম জং–উন তার বাবা কিম জং ইলের হাত ধরে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতেন।

উত্তর কোরিয়ার সামাজিক অবস্থা ও অতীত ইতিহাস বিবেচনায় নিলে একজন নারীর রাষ্ট্রীয় ক্ষমতায় বসা কঠিন বলে মনে করছেন উত্তর কোরিয়াবিষয়ক বিশ্লেষক জেমস ফ্রেটওয়েল। তিনি জানান, উত্তর কোরিয়া ও কিম পরিবার—দুটিই পুরুষতান্ত্রিক মনোভাবের। এই পরিস্থিতিতে কিম জং–উনের মেয়ের ক্ষমতায় বসাটা কঠিন, তবে অসম্ভব নয়। কেননা, ২০২১ সালে কিম জং–উন তার বোন কিম ইয়ো–জংকে সরকারের অন্যতম শীর্ষ পদ স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X