রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী, কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত
বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে মার্কিন বিমানবাহী রণতরী আগমনের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কওয়াং চোল। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘আরও আক্রমণাত্মক পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (০৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নো কওয়াং চোল বলেছেন, শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত ও শান্তি রক্ষার নীতিতে আমরা শত্রুদের হুমকির জবাবে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাবো। যে কোনো হুমকি যদি আমাদের নিরাপত্তার সীমা অতিক্রম করে, সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে এবং প্রয়োজনীয়ভাবে মোকাবিলা করা হবে।

উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর হুঁশিয়ারি দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে সাগরে পড়েছে বলে টোকিও জানিয়েছে।

এদিকে ওয়াশিংটন সম্প্রতি উত্তর কোরিয়ার আটজন নাগরিক ও দুটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়া সফর করছেন।

কেসিএনএ জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র বার্ষিক সিকিউরিটি কনসালটেটিভ মিটিংয়ের (এসসিএম) প্রতিক্রিয়ায় এবং বুসানে মার্কিন ফিফথ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনের আগমনের পর নো কওয়াং চোল এই হুশিয়ারি দিয়েছেন।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রভিত্তিক বাহিনীকে একীভূত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমরা ভালোভাবেই বুঝেছি যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোরিয়ান উপদ্বীপে শত্রুতার অবস্থান বজায় রাখতে চায়। আমরা এর জবাব দিতে পিছপা হব না।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দক্ষিণ কোরিয়া সফরের সময় ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য থাকবে উত্তর কোরিয়াকে প্রতিরোধ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X