কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে লেবাননের মুহুর্মুহু হামলা

ইসরায়েল লেবানন সীমান্তে হামলা। ছবি : এএফপি
ইসরায়েল লেবানন সীমান্তে হামলা। ছবি : এএফপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরিকে হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটির প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে যুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এরপরই দেশটির সেনাদের ঘাঁটিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে তারা।

শনিবার (০৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামাসের উপপ্রধানকে হত্যার জবাবে তারা ইসরায়েলে ৬০টির বেশি রকেট ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, উত্তরাঞ্চলে সেনাদের ঘাঁটি আক্রান্ত হয়েছে। তবে যেই স্থান থেকে হামলা করা হয়েছে সেখানে তারা পাল্ট হামলা চালিয়েছে।

উভয়পক্ষ হামলার কথা জানালেও এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি।

গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে আসছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গত বছরের অক্টোবর থেকে এ হামলা শুরু করেছে ইসরায়েল। এর জবাবে সীমান্তে বেশ কয়েকটি হামলা চালিয়েছে লেবানন।

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের বিমান হামলায় হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হন। তার মৃত্যুর ঘটনাকে শুরুতে ড্রোন হামলার কথা বলা হলেও পরে জানানো হয়, তিনি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তার অবস্থান করা বাড়িতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনিসহ আরও সাতজন নিহত হন।

এ ঘটনার পর দেশটির সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনোরকম সংযম দেখাব না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X