কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শোক কাটিয়ে ওঠার আগেই জাপানে আবার ভূমিকম্প

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। ছবি : সংগৃহীত

নববর্ষের দিন পুরো বিশ্ব আনন্দ-উৎসবে মেতে থাকলেও জাপানে নেমে আসে শোকের ছায়া। এ দিন ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি। ভূমিকম্পের এক সপ্তাহ পার হলেও প্রতি দিনই বাড়ছে নিহতের সংখ্যা। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পের শোক কাটিয়ে ওঠার আগেই জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাপানের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬। তবে এই ভূমিকম্পের পর দেশটিতে কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পটি জাপানের সাগরের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এসব অঞ্চল গত ১ জানুয়ারির ভূমিকম্পেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত ১ জানুয়ারির শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ প্রায় শতাধিক মানুষ। সময় যত গড়াচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। তবে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

গত সোমবার নববর্ষের দিন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর ইশিকাওয়া অঞ্চলের ওয়াজিমা শহরের উপকূলে ৩ দশমিক ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এ ছাড়া তোয়ামা শহর, কাশিওয়াজাকি, কানাজাওয়া বন্দর, টোবিশিমা দ্বীপ, সাদো দ্বীপসহ জাপানের পশ্চিম উপকূলীয় কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামির খবর পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X