কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার দূরে সুফান বুরি প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ৩টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

সংবাদমাধ্যমে সরবরাহ করা এক ভিডিওতে জানানো হয়েছে, বিস্ফোরণের বিষয়টি টেলিফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনকে অবগত করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

পুলিশ এএফপিকে জানিয়েছে, তারা এখনো ঘটনাস্থলে মরদেহের খোঁজ করছেন। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, কত মানুষ মারা গেছেন তা এখনো খোঁজ করে দেখছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে খালি ধানের ক্ষেতের পাশে ধ্বংসাবশেষ ও ক্ষতবিক্ষত মানবদেহের অঙ্গপ্রতঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গিয়েছে।

ইংরেজি মাসের ফেব্রুয়ারিতে চীনা নববর্ষ উদযাপিত হয়। আর নববর্ষের আগে আতশবাজির চাহিদা ব্যাপক আকারে বেড়ে যায়।

আঞ্চলিক গভর্নর বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ঘটনাস্থল থেকে এখনো কাউকে জীবিত পাওয়া যায়নি।

দেশটিতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ নতুন নয়। এর আগে গত বছরের জুলাইয়ে দেশটির দক্ষিণাঞ্চলের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X