কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

চীনে কয়লাখনি দুর্ঘটনায় নিহত ১০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চীনে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ছয়জন নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) চীনা স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

পিংডিংশান জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে পিংডিংশান তিয়ানান কয়লাখনির মালিকানাধীন একটি খনিতে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে। এ সময় খনিতে মোট ৪২৫ জন শ্রমিক কাজ করছিলেন।

এ ঘটনার পর কয়লাখনিতে উদ্ধার অভিযান অব্যাহত এবং শহরব্যাপী নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে সংস্থাটি। তবে হেনান প্রদেশের কয়লাসমৃদ্ধ পিংডিংশানে নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই করা হলে সেখানে কয়লা উৎপাদন ব্যাহত হতে পারে। এমনকি বাজারে কয়লা সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে। গত নভেম্বরে সরকার খনিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিলে চীনে কয়লার দাম বেড়ে গিয়েছিল।

বিগত কয়েক দশকে চীনে খনি সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত হয়েছে। এক সময় গণমাধ্যম এসব বিষয়ে কথা না বললে এখন বড় ধরনের ঘটনা ঘটলে প্রতিবেদন প্রকাশ করে।

তবে এখানো খনিতে নিয়মিত দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছেন।

গত মাসে উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নভেম্বরে একই প্রদেশে আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়। এ ছাড়া সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশের একটি কয়লা খনিতে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X