কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের বুকে জাপানের চন্দ্রযান

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে জাপান। ছবি : সংগৃহীত
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে জাপান। ছবি : সংগৃহীত

জাপানের চন্দ্রযান মুন স্নাইপার চাঁদের বুকে অবতরণ করেছে। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে স্থানীয় সময় শনিবার রাত ১২টা ২০ মিনিটে জাপানি চন্দ্রযানটি চাঁদের মাটিতে অবতরণ করে। খবর রয়টার্সের।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের চন্দ্রযান চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছিল। সবশেষ গত বছরের আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ভারতীয় চন্দ্রযান-৩।

জাপানের মহাকাশ সংস্থা (জেএএক্সএ) জানিয়েছে, তাদের চন্দ্রযান মুন স্নাইপারের ল্যান্ডার স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১২টা ২০ মিনিটে চন্দ্রপৃষ্টে অবতরণ করেছে। তবে এর সঙ্গে যোগাযোগের বিষয়টি এখনো তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন।

বিশ্বের অন্যান্য চন্দ্রযানের ল্যান্ডার টার্গেটকৃত এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে অবতরণের চেষ্টা করে। তবে জাপানের ল্যান্ডারটি ১০০ মিটার এলাকার মধ্যে অবতরণের চেষ্টা করেছে।

জাপানি সংস্থাটি বলছে, চাঁদের পাহাড়ি এলাকায় গবেষণা কাজ পরিচালনার ক্ষেত্রে মুন স্নাইপারের ল্যান্ডার প্রযুক্তি প্রয়োজনীয় টোল হয়ে উঠবে। চাঁদের এই এলাকায় জীবনধারণের জন্য দরকারি অক্সিজেন, জ্বালানি ও পানি থাকার সম্ভাবানা রয়েছে। তবে এই ল্যান্ডার তার লক্ষ্য অর্জন করেছে কি না, তা যাচাই করতে এক মাস পর্যন্ত সময় লাগবে।

মহাকাশে বিশ্বের বিভিন্ন পরাশক্তির আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে বড় ভূমিকা পালনের চেষ্টা করছে জাপান। সেখানে চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে দেশটি। মহাকাশ যাত্রায় সরকারি উদ্যোগ ছাড়াও জাপানে বেশকিছু বেসরকারি স্টার্টআপ কোম্পানি রয়েছে। এ ছাড়া আগামী কয়েক বছরের মধ্যে মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য হাতে নিয়েছে টোকিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X