কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে মানবপাচার চক্রের মূলহোতাসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার চক্রের মূলহোতা আশরাফ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার চক্রের মূলহোতা আশরাফ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে মানবপাচার চক্রের মূলহোতাসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইমিগ্রেশন ব্যুরোর কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। থাইল্যান্ডভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম খাওশোদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন ব্যুরোর কর্মকর্তারা জানান, ওই চক্রটিকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিলেন তারা। আটক ব্যক্তিরা আশরাফ গ্যাংয়ের সদস্য। অবৈধ মানবপাচার চক্রটিকে শেষ পর্যন্ত থাইল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুই বাংলাদেশি হলেন আশরাফ (৪৬) এবং আবু (৪৭)। এদের মধ্যে আশরাফ গ্যাংয়ের মূলহোতা আশরাফ নিজেই। আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে তিনি মানবপাচার করতেন।

থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর অপরাধ তদন্ত বিভাগের ডেপুটি কমান্ডার কর্নেল পানুপাকায়া জিত্প্রায়ুরাথি বলেন, গেল বছরের জানুয়ারি ও মার্চে সোংখলা, পাত্তানি এবং রানাথিওয়াত থেকে ৪১ বাংলাদেশিকে গ্রেপ্তার করে অভিবাসন কর্মকর্তারা। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা করা হয়। ওই মামলার তদন্তে চক্রটিকে শনাক্ত করে অভিবাসন বিভাগ।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময়ে তাদের বিরুদ্ধে ৫টি মামলা হয়। এরপর অভিযান চালিয়ে চক্রের আরও ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আটজন থাই, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

তদন্তে দেখা গেছে, এসব অভিবাসী থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত দিয়ে সা কাইও প্রদেশে প্রবেশ করেছিলেন। পরে বাসে করে তারা ব্যাংকক যান। সেখানে আশরাফের সহযোগী আবুর কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের সেখান থেকে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করে চক্রের সদস্য আবু।

চক্রের মূলহোতা আশরাফ একটি আমদানি রপ্তানি কোম্পানির মালিক। প্রায় এক বছর ধরে তার বিরুদ্ধে অভিবাসন বিভাগ তদন্ত চালিয়েছে। তদন্তে এসব তথ্য উঠে এসেছে। চক্রটি কয়েক বছরে ১১৭ মিলিয়ন থাই বাথ হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন কর্নেল পানুপাকায়া জিত্প্রায়ুরাথি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X