কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মিত্র দেশেই মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে গিয়ে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বহিঃগমনের মাধ্যমে বের হতে সক্ষম হোন। পরে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করেন।

দেশটিতে অবস্থানরত মার্কিন ৮ম ফাইটার উইং ইউনিট এক বিবৃতিতে জানায়, এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি সাগরের উপর ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ অনুভব করে এবং বিধ্বস্ত হয়।

মার্কিন বিমানবাহিনীর এই ইউনিট জানিয়েছে, এক মাসের ব্যবধানে এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় দুর্ঘটনা এটি।

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একই বিমানঘাঁটির অধীনে একই এলাকায় গত মাসে একটি এফ-১৬ যুদ্ধবিমান সাগরে বিধস্ত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X