কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের পশ্চিম উপকূল থেকে পীত সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার (২৪ জানুয়ারি) সকালে কিম জং উনের দেশ এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে জেসিএস বলেছে, বুধবার সকাল ৭টার দিকে পীত সাগরের দিকে উত্তর কোরিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আমাদের সেনাবাহিনী। এসব ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে গভীর পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকি ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করে। সম্প্রতি কিম জং উনের দেশ মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠালে এই উত্তেজনা আরও বাড়ে। উত্তর কোরিয়ার এসব কর্মকাণ্ড মোকিবিলায় যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া।

গত শুক্রবার উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় জানিয়েছে, পানির তলদেশে হামলা করতে সক্ষম পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ নৌ মহড়ার প্রতিবাদে এই পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি পিয়ংইয়ংয়ের। এর আগে গত ১৪ জানুয়ারি মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে পিয়ংইয়ং। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত রাশিয়া সফর করেছেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের আগ্রহ প্রকাশ করেছেন। উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে শিগগিরই পিয়ংইয়ং সফর করবেন তিনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হলে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনটি রুশ প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে দুই দেশই নিজেদের মধ্যে কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X