কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:২০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

চীনে স্কুলে ছুরি হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের গুয়াংডং প্রদেশের একটি স্কুলে ছুরি হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ ঘটনায় উ নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগর কর্তৃপক্ষের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিক্ষার্থী, দুজন অভিভাবক ও একজন শিক্ষক রয়েছেন।

চীনে এ ধরনের হামলা খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ছয়জন। এর আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং অঞ্চলের বেইলিউ শহরে ছুরিকাঘাতে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৬ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X