কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা

মিয়ানমানের বিমানবাহিনীর বহরে থাকা যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
মিয়ানমানের বিমানবাহিনীর বহরে থাকা যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

মিয়ানমারে চলছে উত্তেজনা। তীব্র আন্দোলনের মুখে পড়েছে জান্তা সরকার। একে একে হারাচ্ছে সেনাঘাঁটি ও শহর। বিদ্রোহীদের লাগাম টানতে নাজেহাল জান্তা প্রশাসন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্ত ঘেষা মিয়ানমারের অভ্যান্তরে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাখাইন রাজ্যের মংডুর বাও ডি কনে সীমান্ত বাহিনীর চৌকিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সেনারা হামলা চালায়। এরপর ওই অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। একপর্যায়ে সেখানে বিমান হামলা চালায় মিয়ানমারের বিমানবাহিনী।

স্থানীয় এক বৌদ্ধ যাজক নারিনজারা নিউজকে বলেন, আমরা কামানের গোলা ও গুলির শব্দ শুনতে পেয়েছি। দুপুর পর্যন্ত তীব্র লড়াই হয়েছে। সেনারা অসংখ্য গুলি ছুড়েছে। সকালে একটি যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়েছে। এটির শব্দ আমার বাড়ি থেকেও শোনা গিয়েছে। স্থানীয় আরেক বাসিন্দাও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নারিনজারা নিউজ জানিয়েছে, মংডুর অনেক গ্রামের বাসিন্দারা বিদ্রোহী ও সেনাদের মধ্যকার লড়াইয়ের কারণে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি মিয়ানমারের আরেক সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহীরা।

আরাকান আর্মি (এএ) জানিয়েছে, চীন রাজ্যের পালেতোয়া শহরে সংঘর্ষের সময় হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। বিদ্রোহী এ গোষ্ঠীটি এমন দাবি করার পর হেলিকপ্টারটির ছবিও প্রকাশ করেছে।

আরাকান আর্মির ‍মুখপাত্র খাইং তুখা ইরাবতীকে বলেন, আমরা পালেতোয়ায় যুদ্ধ চলাকালে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছি। হেলিকপ্টারটি পিআই পর্বতমালায় জান্তার সামরিক ঘাঁটির কাছাকাছি গভীর বনে পড়েছে। কানখা পাহাড়ে গত ১৩ জানুয়ারি ঘাঁটিটি দখলের পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, পালতোয়া শহরের উত্তরাঞ্চলের এ দুই পর্বতমালা বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আরাকান আর্মি এ এলাকাটি দুই মাসের সংঘর্ষের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দখলে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X