কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পুনরুদ্ধারের পর শহর জ্বালিয়ে দিল মিয়ানমারের জান্তা

ড্রোন থেকে নেওয়া শহরের ছবি।
ড্রোন থেকে নেওয়া শহরের ছবি।

মিয়ানমারের একটি শহর বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছে জান্তা। এরপর শহরটির প্রায় সব অংশ জ্বালিয়ে দিয়েছে সেনারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জান্তা বাহিনীর সেনারা সাগাইং অঞ্চলের কাওলিন শহরে আগুন দিয়েছে। এতে শহরটির ৮০ শতাংশ জ্বলে গেছে। সপ্তাহ দুই আগে এটি বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছিল জান্তা প্রশাসন।

ড্রোন থেকে নেওয়া এক ছবিতে দেখা গেছে, শহরটির প্রায় সব বাড়ি সেনাদের দেওয়া আগুনে পুড়ে গেছে।

গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফএস) কয়েকদিনের যুদ্ধের পর দখলে নেয়। এরপর ১২ ফেব্রুয়ারি শহরটি পুনরুদ্ধার করে জান্তার সেনারা।

কাওলিনভিত্তিক পিডিএফএস জানিয়েছে, জান্তা সেনারা শহরের আটটি ওয়ার্ডে আগুন দিয়েছে। এছাড়া তারা আশপাশের আরও অন্তত ১০টি গ্রামেও তাণ্ডব চালিয়েছে।

কাওলিন রেভলুশনারি গ্রুপের এক সদস্য সোমবার ইরাবতীকে বলেন, আজ কোনো যুদ্ধ হয়নি। জান্তা সেনারা ইন বোকে কোনে গ্রামে সকাল ৫টার দিকে আগুন লাগিয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির দখলের পর সেখানকার বড় বড় দালানের নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী। এরপর তারা নিজেদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা জালিয়ে দিয়েছে। শহর ও আশপাশের গ্রামে অগ্নিসংযোগে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১০

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১১

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১২

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১৩

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১৪

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৫

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৬

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৭

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৮

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৯

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

২০
X