কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

ঘটনাস্থলে উদ্ধারকার্মীদের অভিযান। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে উদ্ধারকার্মীদের অভিযান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (০৩ মার্চ) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (০৪ মার্চ) দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামান পুনচাক উতামা জাদে হিলে রেলওয়ে ট্রাকে কমিউটার ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

সিলাঙ্গর ফায়ার ও রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস বলেন, রোববার রাত ১০টা ৫৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় তারা অবৈধভাবে ট্রাকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ভুক্তভোগীদের সকলের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ট্রাকে ধাক্কা লাগার পর তাদের মরদেহ একপাশে ছিটকে পড়েছিল। কেউ ট্রাকে আটকা পড়েনি।

তিনি আরও জানান, রোববার রাত ১২টা ১৫ মিনিটে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১০

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১১

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১২

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৬

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৭

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৮

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৯

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

২০
X