কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বিরল রেকর্ড

পরিবারের ৯ সদস্যের জন্মদিন একই তারিখে!

এক ফ্রেমে পরিবারের ৯ সদস্য। ছবি: সংগৃহীত
এক ফ্রেমে পরিবারের ৯ সদস্য। ছবি: সংগৃহীত

বিশ্ববেলা ডেস্ক: সাধারণত অধিকাংশ মানুষের কাছেই জন্মদিন একটি বিশেষ দিন। দিনটিতে কাছের বন্ধুবান্ধব, সঙ্গী, আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে উদযাপন করতে ভালোবাসেন সবাই। কিন্তু পরিবারের সবার অর্থাৎ একই পরিবারের ৯ জন সদস্যের জন্মদিন যদি হয় একই দিনে! তবে শুনতে অবাক লাগলেও পাকিস্তানে আছে এমনই একটি পরিবার।

আর এই বিরল অর্জনে গিনেস বুকে নামও উঠেছে তাদের। বুধবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশের লারকানা শহরের একটি পরিবারের বাবা-মা ও ৭ সন্তানসহ ৯ জন সদস্যের জন্মদিন একই দিনে। আর তা হচ্ছে ১ আগস্ট। একই দিনে তারা একসঙ্গে জন্মদিন উদযাপন করেন। আর সেই বিরল ঘটনার জন্যই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তারা।

এই পরিবারের সবচেয়ে বড় সদস্যের নাম আমির আলি। তার স্ত্রীর নাম খুদেজা। দুজনেরই জন্ম ১ আগস্ট। শুধু তাই নয়, একই দিনে বিয়েও হয়েছিল তাদের। ১৯৯১ সালের ১ আগস্ট বিয়ে হয় আমির-খুদেজার। ঠিক ১ বছর পর ১ আগস্ট আমির-খুদেজা দম্পতির ঘরে জন্ম নেয় বড় মেয়ে সিন্ধু।

এরপর একে একে জন্ম হয় সাসুই এবং স্বপ্না নামে দুই জমজ বোনের, আম্মার ও আহমার নামে দুই জমজ ভাইয়ের। আমির এবং আম্বার নামে আরও দুই সদস্য আসে পরিবারে, সেটিও ওই একই তারিখে। তাদের বয়স বর্তমানে ১৯-৩০ বছরের মধ্যে। এটি একই দিনে পরিবারের সবচেয়ে বেশি সদস্যদের জন্মের বিশ্ব রেকর্ড। ইতোমধ্যে এই পরিবারটির নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ১৯৯২ সালের ১ আগস্ট প্রথম সন্তান সিন্ধুর জন্মের পর আমির একইসঙ্গে আশ্চর্য এবং আনন্দিত হয়েছিলেন। কারণ সেদিন তার এবং তার স্ত্রীরও জন্মদিন ছিল।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X