কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামগুলোতে অনবরত বিমান হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১৮ মার্চ) জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ফারহান হক বলেন, সামরিক বাহিনীর চলমান বিমান হামলায় মিনবিয়া টাউনশিপে অনেক বেসামরিক লোক হতাহতের খবর পাওয়া গেছে। রাখাইন রাজ্যে এ সংঘাতের বিস্তৃতি সেখানকার বাস্তুচ্যুতিকে বাড়িয়ে তুলছে। যা আগের দুর্বলতা ও বৈষম্যকে আরও উস্কে দিচ্ছে। বিদ্যমান সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

হামলায় আক্রান্ত মিনবিয়া শহরটি ওই রাজ্যের রাজধানী সিত্তওয়ের পূর্বে অবস্থিত। যেটা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মায়ানমার আরাকান আর্মি (এএ) যোদ্ধাদের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার ভোরে মিনবিয়া শহর থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত থার দার নামক গ্রামে বিমান হামলা হয়। এতে ১০ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ১০ শিশু নিহত হয়।

তিনি বলেন, আমাদের গ্রামে কোনো যুদ্ধ হয়নি। তারাই আমাদের ওপর বোমা নিক্ষেপ করেছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, এ হামলায় নিহত হয়েছে ২৩ জন এরং আহত ১৮ জন। ঘটনার পর থেকে মোবাইল নের্টওয়ার্ক এবং অন্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে গত নভেম্বর মাসে আরাকান আর্মি (এএ) দেশটির নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার পর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সংঘর্ষ চলে আসছে।

প্রসঙ্গত, মিয়ানমারে ২০১৭ সালে সেনাবাহিনীর দমন-পীড়নে প্রায় ১০ লাখ মুসলিম রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রয় নেয়। দেশটির সামরিক শাসকরা রোহিঙ্গাদের অনুপ্রবেশকারী মনে করে এবং তাদের নাগরিকত্ব অস্বীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X