কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ২০ জনের মৃত্যু

টানা তিনদিনের ভারী বৃষ্টিপাতে দক্ষিণ কোরিয়ায় বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত
টানা তিনদিনের ভারী বৃষ্টিপাতে দক্ষিণ কোরিয়ায় বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুর ঘটনা উত্তর গিয়াংসাং প্রদেশে।

শনিবার (১৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টানা তিন দিন ধরে দেশটির মধ্য-উত্তরের চুংচেং প্রদেশের ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বাঁধ উপচে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে রাস্তা-ঘাট তলিয়ে বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে এবং রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কোরিয়ার আবহাওয়া অফিস বলছে, আগামী বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

কর্মকর্তারা বলছেন, বন্যায় এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযানে সহায়তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু।

এদিকে কর্তৃপক্ষ বলছে, মধ্য চুংচেং প্রদেশের একটি ভূগর্ভস্থ টানেলে বন্যার পানি ঢুকে ১৯টি গাড়ি ডুবে গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় গোয়েসান বাঁধ উপচে পানি প্রবাহিত হতে শুরু করে। এতে বাঁধের আশপাশের বিভিন্ন নিচু এলাকা ও সংযোগ সড়ক তলিয়ে গেছে। এরপর প্রায় ৬ হাজার ৪০০ মানুষকে এসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X