কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ চীন সাগরে মুখোমুখি দুই পরাশক্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে একই দিনে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রোববার (৭ এপ্রিল) এই মহড়া ঘিরে মুখোমুখি হয়ে পড়েছে বিশ্বের এই দুই পরাশক্তি। খবর আল জাজিরার।

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা আগেই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এই চার দেশের মতো মহড়া নিয়ে আগে-ভাগে কোনো ঘোষণা দেয়নি চীন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তাদের সঙ্গে একই দিনে সাগরের একই এলাকায় মহড়ার আয়োজন করেছে চীনা সামরিক বাহিনী।

বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে নৌ ও বিমান কমব্যাট পেট্রলের আয়োজন করেছে। ইতোমধ্যেই মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের চারপাশে ঘুরছে চীনের ৩০টি সামরিক বিমান। তবে নিজেদের অন্য সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি চীন।

এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপাইন ও অস্ট্রেলিয়াও যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে এই মহড়ার খবর এলো। এমন মহড়ার খবরে দুপক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ চীন সাগরের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

যদিও সম্প্রতি ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনা আগ্রাসন থেকে ফিলিপাইনকে রক্ষার ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের এলাকায় যুক্তরাষ্ট্রের এমন খবরদারি মানতে নারাজ শি জিনপিংয়ের দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X